গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

20 Nov 2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. হাবীবুর রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং অন্যান্য অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তারপর ক্যাম্পাসের আশপাশের দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবর্গের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চর্চার প্রতি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।

Event Photo