কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

09 Sep 2026

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৪০১ নম্বর কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান।প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাবীবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আব্দুস সালাম  আকন্দ। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘মেধা বৃত্তি’ ও ‘অসচ্ছল মেধা বৃত্তি’—এই দুই ক্যাটাগরিতে মোট ৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া হিসাববিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থীকে বিভাগীয় উদ্যোগে বৃত্তি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর এ ধরনের মেধাবৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এর পরিধি আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ পড়াশোনায় উৎসাহ দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Event Photo