প্রফেসর ড. মোঃ হাবীবুর রহমান এর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ

28 Jul 2026

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১০(১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৭ জুলাই ২০২৬ খ্রি. (১২ শ্রাবণ ১৪৩৩) তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.২৫.০০১.২৪-৪৬৪ স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ হাবীবুর রহমান ২৮ জুলাই ২০২৬ খ্রি. তারিখে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগদান করেছেন।

Event Photo