কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

28 Jun 2026

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে "ডি-নথি ব্যবহার ও ব্যবস্থাপনা" বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৬–২৭ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব (কক্ষ নং–৫০২)-এ অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. দিলীপ কুমার বড়ুয়া। প্রশিক্ষণ কর্মশালার কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. ইমান আলী। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

 

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অতিরিক্ত পরিচালক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মুহম্মদ নাজমুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস ডি-নথির ব্যবহার, ব্যবস্থাপনা ও বাস্তব প্রয়োগ বিষয়ক বিভিন্ন কারিগরি সেশন পরিচালনা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়  কমিশন (ইউজিসি)-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান "মেধাস্বত্ব অধিকার " বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন। সেশনে তিনি গবেষণা ও একাডেমিক কার্যক্রমে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব এবং এ-সংক্রান্ত আইন ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

 

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ২০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডি-নথি ব্যবস্থার ব্যবহার, নথি প্রক্রিয়াকরণ, এবং ডিজিটাল প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ে ডি-নথির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Event Photo