MESSAGE FROM VICE CHANCELLOR
বিসমিল্লাহির রাহমানির রাহিম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের (KiU) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই গৌরবময় বিদ্যাপীঠের অগ্রযাত্রায় শামিল হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি নতুন এবং সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করাই আমার প্রধান লক্ষ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আসুন, আমরা সবাই মিলে একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন এবং প্রগতিশীল শিক্ষাঙ্গন গড়ে তুলি, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অনন্য অবদান রাখবে।সবার সহযোগিতা ও দোয়াপ্রার্থী।
ধন্যবাদান্তে,
অধ্যাপক
ড. মো. হাবীবুর রহমান
উপাচার্য, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়