কোষাধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় একটি আধুনিক, জ্ঞানভিত্তিক এবং গবেষণামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির কল্যাণে দক্ষ, নৈতিক ও মানবিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এ মহৎ অভিযাত্রার অংশ হতে পেরে আমি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। কোষাধ্যক্ষ হিসেবে আমার অঙ্গীকার হলো বিশ্ববিদ্যালয়ের আর্থিক সম্পদের সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় আইন, বিধি-বিধান এবং সরকারের আর্থিক নীতিমালার আলোকে একটি আধুনিক, কার্যকর ও জবাবদিহিমূলক আর্থিক প্রশাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, বিচক্ষণ আর্থিক পরিকল্পনা, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় করা সম্ভব। এ লক্ষ্যে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং সকল অংশীজনের সহযোগিতায় আমরা একটি আধুনিক, টেকসই ও উৎকর্ষমুখী আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি।
আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও শুভকামনাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে—এই আমাদের প্রত্যাশা।
সকলের সুস্বাস্থ্য, কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করছি।
ধন্যবাদান্তে,
অধ্যাপক ড. মো: আব্দুস সালাম আকন্দ
কোষাধ্যক্ষ
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়